27.9 C
Dhaka
শনিবার, আগস্ট ১৫, ২০২৬

নিউমার্কেটে গুলিতে নিহত ‘শীর্ষ সন্ত্রাসী’ টিটনের পরিচয় শনাক্ত

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

রাজধানীর নিউমার্কেট এলাকায় এলোপাতাড়ি গুলিতে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তার নাম খন্দকার নাঈম আহমেদ (৪২), যিনি টিটন নামে বেশি পরিচিত ছিলেন। তিনি ঢাকার আন্ডারওয়ার্ল্ডের একজন শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিলেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন নিউমার্কেট থানার উপপরিদর্শক মো. শাহাদৎ হোসেন। তিনি জানান, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করে এবং তার বিস্তারিত তথ্য যাচাই করা হচ্ছে।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম জানান, গুলিবিদ্ধ টিটনকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মঙ্গলবার রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় এর শাহনেওয়াজ হোস্টেলের সামনে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে।
পুলিশ সূত্রে জানা গেছে, টিটন দীর্ঘ দুই দশকেরও বেশি সময় কারাগারে ছিলেন। ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের পর কারামুক্ত হন তিনি। তবে জামিনে মুক্তির পর নিয়মিত আদালতে হাজিরা দেননি এবং পলাতক ছিলেন। এ কারণে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি ছিল।
তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
- Advertisement -spot_img
সর্বশেষ

বদ বদরুল খান ভেঙে হল খান খান

নিজস্ব প্রতিবেদক : গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ বদরুল আলম খানকে ঘিরে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, বদলি-পদায়নে প্রভাব বিস্তার এবং...