34.4 C
Dhaka
মঙ্গলবার, মে ৫, ২০২৬

দেশে স্বর্ণের দাম কমলো, ভরিতে কমেছে ২,১৫৮ টাকা

জনপ্রিয়

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন এ মূল্য একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
সংগঠনটির মতে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড)-এর দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সমন্বয় করা হয়েছে।
নতুন দর অনুযায়ী—
  • ২২ ক্যারেট: ২,৪০,৩৩৭ টাকা (প্রতি ভরি)
  • ২১ ক্যারেট: ২,২৯,৪৩১ টাকা
  • ১৮ ক্যারেট: ১,৯৬,৬৫৫ টাকা
  • সনাতন পদ্ধতি: ১,৬০,১৪৭ টাকা
উল্লেখ্য, এর আগে গত ৩০ এপ্রিল স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।
চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৬১ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৩ বার দাম বেড়েছে এবং ২৮ বার কমেছে। আর ২০২৫ সালে মোট ৯৩ বার দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে বেশিরভাগ ক্ষেত্রেই দাম বৃদ্ধি পেয়েছিল।
অন্যদিকে, স্বর্ণের দাম কমলেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৪৮২ টাকায়। এছাড়া—
  • ২১ ক্যারেট: ৫,১৯০ টাকা
  • ১৮ ক্যারেট: ৪,৪৯১ টাকা
  • সনাতন পদ্ধতি: ৩,৩৮৩ টাকা
চলতি বছর এখন পর্যন্ত রুপার দাম ৩৬ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ১৯ বার বেড়েছে এবং ১৭ বার কমেছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

আমি ভোটে হারিনি, পদত্যাগ কেন করব?

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কলকাতার কালীঘাটে নিজ বাসভবনে...