29 C
Dhaka
মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬

ইরান যুদ্ধ দীর্ঘ হলে বিশ্বকে চরম মূল্য দিতে হবে: পুতিন

জনপ্রিয়
মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে চলমান উত্তেজনা দ্রুত নিরসনের আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি সতর্ক করে বলেছেন, সংঘাত দীর্ঘায়িত হলে এর নেতিবাচক প্রভাব শুধু সংশ্লিষ্ট দেশেই নয়, গোটা বিশ্বকেই বহন করতে হবে।
মস্কোতে এক সংবাদ সম্মেলনে পুতিন বলেন, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে বৈশ্বিক জ্বালানি বাজার ও আঞ্চলিক স্থিতিশীলতা আরও চাপে পড়বে। তার ভাষায়, এই সংঘাত চলতে থাকলে শেষ পর্যন্ত সবাই ক্ষতিগ্রস্ত হবে।
এ সময় তিনি জানান, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের কাছে স্থানান্তর ও সংরক্ষণের বিষয়ে রাশিয়া প্রস্তুত রয়েছে। পুতিন বলেন, ২০১৫ সালেও একই ধরনের প্রক্রিয়ায় রাশিয়া ইরানের ইউরেনিয়াম গ্রহণ করেছিল এবং প্রয়োজনে সেই অভিজ্ঞতা আবার কাজে লাগানো যেতে পারে।
রুশ প্রেসিডেন্টের দাবি, শুরুতে সংশ্লিষ্ট পক্ষগুলো ইউরেনিয়াম ইরানের বাইরে সরিয়ে নেওয়ার বিষয়ে একমত ছিল। তবে পরবর্তীতে যুক্তরাষ্ট্র অবস্থান পরিবর্তন করে জানায়, ওই উপাদান শুধুমাত্র মার্কিন ভূখণ্ডে স্থানান্তর করতে হবে। এর পরই তেহরানও নিজেদের অবস্থান আরও কঠোর করে বলে উল্লেখ করেন তিনি।
পুতিন আরও বলেন, মস্কো ওয়াশিংটন ও তেহরানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবে এবং কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে সংকট দ্রুত সমাধানের আশা করছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

অপ্রতিম হত্যা: পুলিশের দাবিতে প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি কুবি শিক্ষার্থীদের

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের দেওয়া হত্যার...