27.9 C
Dhaka
শনিবার, আগস্ট ১৫, ২০২৬

আদালতে স্থায়ী জামিন পেয়ে ড. ইউনূসকে নিয়ে কড়া মন্তব্য আনিস আলমগীরের

জনপ্রিয়

আনিস আলমগীর দুর্নীতি দমন কমিশনের মামলায় স্থায়ী জামিন পাওয়ার পর অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে কঠোর মন্তব্য করেছেন।
বৃহস্পতিবার আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আনিস আলমগীর দাবি করেন, ড. ইউনূস বিদায়ের আগে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দিয়ে গেছেন। একই সঙ্গে তিনি ড. ইউনূসকে “বিশ্ব বাটপার” বলেও আখ্যায়িত করেন।
তিনি বলেন, এখন দেশ নতুন এক অধ্যায়ে প্রবেশ করেছে এবং বর্তমান সরকারকে যেমন সহযোগিতা করা হবে, তেমনি প্রয়োজন হলে সমালোচনাও করা হবে। তার ভাষায়, সাংবাদিকদের দায়িত্ব হলো সরকারের ভালো কাজের প্রশংসা এবং খারাপ কাজের সমালোচনা করা।
আনিস আলমগীর আরও অভিযোগ করেন, ড. ইউনূসের সময়ে তিনি সমালোচনামূলক অবস্থান নেওয়ায় গ্রেপ্তারের মুখে পড়েছিলেন। তিনি দাবি করেন, গত ১৮ মাসে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অপশাসনের মাধ্যমে রাষ্ট্রকে দুর্বল করা হয়েছে।
এদিন দুর্নীতি দমন কমিশনর মামলায় ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ আনিস আলমগীরের স্থায়ী জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে বিদেশ ভ্রমণে কোনো বাধা না থাকলেও ব্যক্তিগত হাজিরা মওকুফের আবেদন নামঞ্জুর করে আদালত তাকে সশরীরে হাজির থাকার নির্দেশ দেন।
উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে আনিস আলমগীরের বিরুদ্ধে মামলা করে দুদক। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং বিভিন্ন মামলায় রিমান্ড ও কারাভোগের পর তিনি জামিন পান।
- Advertisement -spot_img
সর্বশেষ

বদ বদরুল খান ভেঙে হল খান খান

নিজস্ব প্রতিবেদক : গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ বদরুল আলম খানকে ঘিরে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, বদলি-পদায়নে প্রভাব বিস্তার এবং...