29 C
Dhaka
বৃহস্পতিবার, মে ২১, ২০২৬

ছাত্র আন্দোলনে হামলার মামলায় সাবেক এমপি সাবিনা আক্তার তুহিন গ্রেপ্তার

জনপ্রিয়

রাজধানীর মিরপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনায় করা হত্যাচেষ্টা মামলায় সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিন-কে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২১ মে) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম তদন্ত কর্মকর্তার আবেদনের পর এ আদেশ দেন।
তদন্ত কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম আদালতে জানান, ছাত্র আন্দোলনের সময় সংঘটিত সহিংস হামলার ঘটনায় সাবিনা আক্তার তুহিনের সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। তাই মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন।
আদালতে রাষ্ট্রপক্ষ গ্রেপ্তারের পক্ষে শুনানি করে। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মো. খায়ের উদ্দিন শিকদার জামিন আবেদন করেন।
পুলিশি পাহারায় আদালতে নেওয়ার সময় সাবিনা আক্তার তুহিন সাংবাদিকদের বলেন, “আমার কি ডানা আছে? যে একদিনে এত জায়গায় গিয়ে এত কিছু করছি?” তিনি আরও বলেন, “আজকে আমার বাচ্চার জন্মদিন, এত মামলা থাকলে বের হবো কবে?”
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র আন্দোলনের সময় মিরপুর-১০ এলাকায় ফায়ার সার্ভিসের সামনে ছাত্রদের ওপর গুলিবর্ষণ ও হামলার ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র নিয়ে হামলায় অংশ নেন।
ওই ঘটনায় এক ব্যবসায়ী রাবার বুলেটে আহত হওয়ার পর তাকে মারধর করা হয়। পরে তার শ্যালকের ওপরও গুলি চালানো হয় বলে অভিযোগ রয়েছে। এছাড়া টিয়ারশেলের আঘাতে তার দুই চোখ ক্ষতিগ্রস্ত হওয়ার কথাও মামলায় উল্লেখ করা হয়েছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

দ্বিতীয়বার বাবা হলেন চাষী আলম

জনপ্রিয় অভিনেতা চাষী আলম-এর পরিবারে এসেছে নতুন অতিথি। ‘ব্যাচেলর পয়েন্ট’-এর জনপ্রিয় চরিত্র ‘হাবু ভাই’ খ্যাত এই অভিনেতা দ্বিতীয়বারের মতো...