28 C
Dhaka
মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

কুষ্টিয়ায় বাস-ট্রাকের সংঘর্ষ, নিহত ৫

জনপ্রিয়
শিমুলিয়া এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন।
শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, রাজবাড়ী থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। পথে একই দিক দিয়ে চলা একটি বালুবাহী ডাম্প ট্রাককে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা গরুবাহী ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ৫ জনকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনার বিস্তারিত কারণ খতিয়ে দেখা হচ্ছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

শরিফুলের তাণ্ডবে অস্ট্রেলিয়া বিপাকে, ক্যারিয়ারসেরা বোলিং

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের পেসারদের দাপট যেন থামছেই না। রউইন টেস্টে হাসান মাহমুদের পর এবার ম্যাকাই টেস্টে জ্বলে উঠলেন চোট...