25 C
Dhaka
মঙ্গলবার, মে ২৬, ২০২৬

ঈদে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় বাবা-মেয়ে নিহত

জনপ্রিয়
বগুড়ার শাজাহানপুরে ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক বাবা ও তার দুই বছরের শিশু কন্যা। আহত হয়েছেন নিহত ব্যক্তির স্ত্রী।
সোমবার সকাল ৭টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের শাজাহানপুর উপজেলার বনানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আনিছুর রহমান ও তার দুই বছরের মেয়ে পুষ্প। আহত আয়েশা বেগমকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বাড়ি পাবনা জেলায়।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, আনিছুর রহমান রংপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকে কর্মরত ছিলেন। ঈদের ছুটিতে স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি পাবনায় ফিরছিলেন তিনি। পথে বনানী এলাকায় পৌঁছালে একটি দ্রুতগতির ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনজনই সড়কে ছিটকে পড়েন।
ঘটনাস্থলেই আনিছুর রহমান ও তার ছোট্ট মেয়ে পুষ্প মারা যান। গুরুতর আহত অবস্থায় আয়েশা বেগমকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। পরে পুলিশ নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিক ইকবাল জানিয়েছেন, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। ট্রাকটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- Advertisement -spot_img
সর্বশেষ

কোরবানির হাটে গরুর শিংয়ের গুঁতোয় গৃহবধূর মৃত্যু

কুমিল্লার হোমনা উপজেলায় কোরবানির হাটে মর্মান্তিক দুর্ঘটনায় আমেনা বেগম (৫৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) দুপুরে উপজেলার...