27.9 C
Dhaka
শনিবার, আগস্ট ১৫, ২০২৬

পেনাল্টি মিসে আর্সেনালের স্বপ্নভঙ্গ, কান্নায় ভেঙে পড়লেন গ্যাব্রিয়েল

জনপ্রিয়

ফুটবল কখনো কখনো নির্মম হয়ে ওঠে। সেই নির্মমতার শিকার হলেন
গ্যাব্রিয়েল
। দুর্দান্ত পারফরম্যান্সে পুরো ম্যাচে দলের রক্ষণভাগ সামলালেও শেষ মুহূর্তের একটি পেনাল্টি মিসে ভেঙে যায় জয়ের স্বপ্ন।
 বিপক্ষে ফাইনালে ১২০ মিনিটজুড়ে প্রায় নিখুঁত ফুটবল খেলেন গ্যাব্রিয়েল। ম্যাচজুড়ে তিনি ১৩টি গুরুত্বপূর্ণ ক্লিয়ারেন্স করেন এবং মাটি ও আকাশ—দুই জায়গাতেই প্রতিপক্ষের সঙ্গে লড়াইয়ে অপরাজিত থাকেন। পুরো ম্যাচে কোনো পিএসজি খেলোয়াড় তাকে কাটিয়ে যেতে পারেননি।
পিএসজির শক্তিশালী আক্রমণভাগকে ওপেন প্লে থেকে গোল করতে না দেওয়ার পেছনেও ছিল তার বড় অবদান। ফলে ম্যাচসেরা হওয়ার দৌড়েও এগিয়ে ছিলেন এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার।
তবে নাটকীয়তা জমে ওঠে টাইব্রেকারে। আর্সেনাল তখন ৪-৩ গোলে পিছিয়ে। গ্যাব্রিয়েলের সামনে সুযোগ ছিল গোল করে ম্যাচকে সাডেন ডেথে নিয়ে যাওয়ার। কিন্তু তার নেওয়া শট ক্রসবারের অনেক ওপর দিয়ে চলে যায়।
সেই মুহূর্তেই শেষ হয়ে যায় আর্সেনালের শিরোপা স্বপ্ন। অন্যদিকে উল্লাসে মেতে ওঠে পিএসজি শিবির।
পেনাল্টি মিস করার পর আবেগ সামলাতে পারেননি গ্যাব্রিয়েল। মাঠেই কান্নায় ভেঙে পড়েন তিনি। তখন তাকে সান্ত্বনা দিতে ছুটে আসেন পিএসজির অধিনায়ক ও তারই স্বদেশি সতীর্থ
যদিও একটি পেনাল্টি মিস তার অসাধারণ পারফরম্যান্সকে ম্লান করে দিয়েছে, তবুও পুরো ম্যাচে গ্যাব্রিয়েলের দৃঢ় রক্ষণভাগের প্রদর্শনী -এর জন্য বড় আশার খবর। আসন্ন ২০২৬ বিশ্বকাপে এমন ফর্ম ব্রাজিলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
- Advertisement -spot_img
সর্বশেষ

বদ বদরুল খান ভেঙে হল খান খান

নিজস্ব প্রতিবেদক : গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ বদরুল আলম খানকে ঘিরে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, বদলি-পদায়নে প্রভাব বিস্তার এবং...