28.7 C
Dhaka
শনিবার, আগস্ট ১৫, ২০২৬

বছরের মধ্যেই সব প্রাথমিক শিক্ষার্থীর জন্য মিড ডে মিল: শিক্ষামন্ত্রী

জনপ্রিয়
দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চলতি বছরের মধ্যেই মিড ডে মিল চালুর ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে রাজধানীর -এ আয়োজিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
শিক্ষামন্ত্রী বলেন, অতীতের তুলনায় বর্তমানে শিশুদের শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের বিদ্যালয়ে ধরে রাখা এবং ঝরে পড়া কমানোর লক্ষ্যে সরকার একাধিক উদ্যোগ হাতে নিয়েছে। এর অংশ হিসেবে আগামী তিন মাসের মধ্যে শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেস সরবরাহের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বছরের মধ্যেই দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালুর ব্যবস্থা করা হবে।
তিনি আরও জানান, শিক্ষাকে আরও আনন্দময় ও শিক্ষার্থী-বান্ধব করতে খেলাধুলাকে পাঠ্যক্রমের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকারের লক্ষ্য এমন একটি শিক্ষা পরিবেশ তৈরি করা, যেখানে শিশুরা আনন্দের সঙ্গে শিখতে পারবে।
অনুষ্ঠানে উপস্থিত প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী  আশা প্রকাশ করেন, আজকের শিশুরাই ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম বয়ে আনবে।
এ সময় প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা বলেন, সরকার এমন একটি আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে শিক্ষার্থীরা নিজেদের আগ্রহ ও প্রতিভা অনুযায়ী ভবিষ্যৎ গড়ে তোলার সুযোগ পাবে।
সরকারের নতুন এই উদ্যোগগুলো বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের পুষ্টি, উপস্থিতি এবং শিক্ষার মান উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
- Advertisement -spot_img
সর্বশেষ

বদ বদরুল খান ভেঙে হল খান খান

নিজস্ব প্রতিবেদক : গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ বদরুল আলম খানকে ঘিরে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, বদলি-পদায়নে প্রভাব বিস্তার এবং...