28 C
Dhaka
মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬

মুখ ঢেকে তর্ক করায় লাল কার্ড, বিশ্বকাপে নতুন নিয়মে প্রথম শাস্তি আলমিরনের

জনপ্রিয়

২০২৬ বিশ্বকাপে নতুন এক নিয়মের প্রথম শিকার হলেন প্যারাগুয়ের মিডফিল্ডার মিগুয়েল আলমিরন। প্রতিপক্ষের খেলোয়াড়ের সঙ্গে তর্কের সময় হাত দিয়ে মুখ ঢেকে কথা বলায় সরাসরি লাল কার্ড দেখানো হয়েছে তাকে।
শনিবার তুরস্কের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে ঘটনাটি ঘটে। ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে তুরস্কের ডিফেন্ডার মের্ট মুলদুর-এর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন আলমিরন। এ সময় তিনি হাত দিয়ে মুখ ঢেকে কথা বলছিলেন। বিষয়টি লক্ষ্য করে ম্যাচের রেফারি সরাসরি লাল কার্ড দেখান। পরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) পর্যালোচনার পরও সিদ্ধান্ত বহাল থাকে।
ঘটনার সময় ১-০ গোলে এগিয়ে ছিল প্যারাগুয়ে। তবে আলমিরনের বহিষ্কারের ফলে বাকি ম্যাচে ১০ জনের দল নিয়ে খেলতে হয় তাদের।
ফিফার নতুন নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় তর্ক-বিতর্ক বা উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে নিজের হাত, বাহু কিংবা জার্সি দিয়ে মুখ ঢেকে কথা বললে সেটিকে গুরুতর অসদাচরণ হিসেবে গণ্য করা হবে। এমন ঘটনায় সরাসরি লাল কার্ড দেখানোর বিধান রাখা হয়েছে।
নতুন এই নিয়ম প্রণয়নের পেছনে একটি বিতর্কিত ঘটনার প্রভাব রয়েছে। এর আগে জিয়ানলুকা প্রেস্টিয়ানি-র বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তিনি মুখ ঢেকে ভিনিসিয়াস জুনিয়র-কে উদ্দেশ করে বর্ণবাদী মন্তব্য করেছিলেন। সেই ঘটনার পর গোপন বা আড়াল করে আপত্তিকর মন্তব্য করার প্রবণতা ঠেকাতে ফিফা কঠোর অবস্থান নেয়।
এর ফলে বিশ্বকাপের ইতিহাসে নতুন এই নিয়মে লাল কার্ড দেখা প্রথম ফুটবলার হিসেবে নাম লেখালেন মিগুয়েল আলমিরন।
- Advertisement -spot_img
সর্বশেষ

অপ্রতিম হত্যা: পুলিশের দাবিতে প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি কুবি শিক্ষার্থীদের

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের দেওয়া হত্যার...