27.9 C
Dhaka
শনিবার, আগস্ট ১৫, ২০২৬

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি বেড়ে ৭০২

জনপ্রিয়

দেশে হামের প্রকোপ কমার লক্ষণ না থাকায় উদ্বেগ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম এবং হাম-সদৃশ উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০২ জনে।
শুক্রবার (২৬ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পরীক্ষায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে।
একই সময়ে দেশের বিভিন্ন এলাকায় ৮৬৯ শিশুর মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ ছাড়া পরীক্ষার মাধ্যমে ১০৭ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত পরীক্ষায় নিশ্চিত হামে ৯৩ শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে, নিশ্চিত ও সন্দেহজনক—উভয় শ্রেণির হিসাব মিলিয়ে হাম এবং হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৭০২ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের সময়মতো টিকাদান নিশ্চিত করার পাশাপাশি জ্বর, শরীরে লালচে দানা বা অন্যান্য উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে সংক্রমণ নিয়ন্ত্রণে নজরদারি ও প্রতিরোধমূলক কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

বদ বদরুল খান ভেঙে হল খান খান

নিজস্ব প্রতিবেদক : গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ বদরুল আলম খানকে ঘিরে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, বদলি-পদায়নে প্রভাব বিস্তার এবং...