27.7 C
Dhaka
শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬

আর্জেন্টিনার জয়ে উল্লাস, ঝিনাইদহে সমর্থকের আকস্মিক মৃত্যু

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

আর্জেন্টিনার নাটকীয় জয়ের আনন্দ শেষ পর্যন্ত প্রাণ কেড়ে নিল এক সমর্থকের। মিশরের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ শেষে অতিরিক্ত উল্লাসের সময় ঝিনাইদহের শৈলকুপায় রসুল উদ্দীন (৪০) নামে এক ভ্যানচালকের আকস্মিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) রাতে শৈলকূপা পৌরসভার বালিয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়দের কাছে রসুল উদ্দীন আর্জেন্টিনা ও লিওনেল মেসির নিবেদিতপ্রাণ সমর্থক হিসেবে পরিচিত ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, ম্যাচের শুরুতে মিশর ২-০ গোলে এগিয়ে গেলে হতাশ হয়ে খেলা দেখা বন্ধ করে বাড়ি ফিরে যান রসুল। পরে আর্জেন্টিনা ঘুরে দাঁড়িয়ে সমতায় ফিরলে তিনি আবার খেলা দেখতে যান এবং দলের জয় নিশ্চিত হওয়ার পর আনন্দ-উল্লাসে অংশ নেন।
প্রত্যক্ষদর্শীদের দাবি, খেলা শেষে তিনি জর্দা দিয়ে পরপর তিনটি পান খান। এর কিছুক্ষণ পরই হঠাৎ অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা দ্রুত তাকে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকদের প্রাথমিক ধারণা অনুযায়ী, অতিরিক্ত মানসিক উত্তেজনা এবং অন্যান্য শারীরিক কারণের সম্মিলিত প্রভাবে তার হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করতে প্রয়োজনীয় চিকিৎসা বা ময়নাতদন্তের প্রতিবেদনই চূড়ান্ত তথ্য দেবে।
ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের অনেকেই জানান, ফুটবলের প্রতি রসুল উদ্দীনের ভালোবাসা ছিল প্রবল, আর আর্জেন্টিনার প্রতিটি ম্যাচই তিনি উৎসবের আমেজে উপভোগ করতেন।
- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...