28 C
Dhaka
মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬

সিলেট-জাফলং রেলপথ নির্মাণের সম্ভাব্যতা যাচাই শুরু, সরেজমিনে পরিদর্শনে মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

সিলেট থেকে দেশের জনপ্রিয় পর্যটনকেন্দ্র জাফলং পর্যন্ত রেলপথ নির্মাণের উদ্যোগে প্রাথমিক প্রস্তুতি ও সম্ভাব্যতা যাচাই কার্যক্রম শুরু হয়েছে। এ লক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে রেলওয়ে ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা শনিবার (১ আগস্ট) সম্ভাব্য রেলপথ এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে কর্মকর্তারা সিলেট-জাফলং রেললাইনের সম্ভাব্য রুট ঘুরে দেখেন। এ সময় প্রকল্প বাস্তবায়নের প্রাথমিক সম্ভাব্যতা, অবকাঠামোগত চ্যালেঞ্জ এবং প্রয়োজনীয় প্রস্তুতির বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়।
দলে রেলওয়ে মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. জিয়াউল হক, সড়ক ও জনপথ অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, সিলেট-জাফলং রেলপথ নির্মিত হলে পর্যটনের পাশাপাশি পণ্য পরিবহন আরও সহজ, দ্রুত ও ব্যয়সাশ্রয়ী হবে। এছাড়া গোয়াইনঘাটসহ আশপাশের এলাকার ব্যবসা-বাণিজ্য, কর্মসংস্থান এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশি-বিদেশি পর্যটকদের জন্য জাফলংয়ে যাতায়াত আরও নিরাপদ ও আরামদায়ক হবে এবং স্থানীয় জনগণও বিভিন্ন ধরনের অর্থনৈতিক ও সামাজিক সুবিধা লাভ করবে। বর্তমানে প্রকল্পটি প্রাথমিক সম্ভাব্যতা যাচাই পর্যায়ে রয়েছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

অপ্রতিম হত্যা: পুলিশের দাবিতে প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি কুবি শিক্ষার্থীদের

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের দেওয়া হত্যার...