29 C
Dhaka
মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬

যুক্তরাষ্ট্রে দাবানল নেভাতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ২

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

দাবানল নিয়ন্ত্রণ অভিযানের উপ-প্রধান টাইলার হেক্ট জানান, দুর্ঘটনার পর কর্মীরা সাময়িকভাবে অভিযান স্থগিত করে পরিস্থিতি পর্যালোচনা ও দল পুনর্গঠন করেন। পরে আবার আগুন নিয়ন্ত্রণের কার্যক্রম শুরু হয়।

তিনি বলেন, দুর্ঘটনাটি তাদের অভিযান পরিচালনার পদ্ধতিতে পরিবর্তন আনবে না। আগুন নিয়ন্ত্রণে মাটিতে থাকা দমকলকর্মীদের সহায়তায় বিমান ও হেলিকপ্টার ব্যবহার অব্যাহত থাকবে।

উটাহর গভর্নর স্পেন্সার কক্স এ ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে নিহত দুই কর্মীর জন্য প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন। তিনি দাবানল মোকাবিলার কাজকে বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ পেশা হিসেবে উল্লেখ করেন।

উইডমাউথ-২ দাবানলের সূত্রপাত গত ২৭ জুলাই ফিশলেক ন্যাশনাল ফরেস্টে বজ্রপাতের মাধ্যমে। এরপর আগুনে ১ লাখ ১১ হাজার একরের বেশি এলাকা পুড়ে গেছে, যা প্রায় ৪৫ হাজার হেক্টরের সমান।

শনিবার পর্যন্ত দাবানলটির মাত্র ২৪ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। গাছের চূড়ায় আগুন ছড়িয়ে পড়া এবং বাতাসের সঙ্গে আগুনের ফুলকি ও জ্বলন্ত বস্তু দূরবর্তী এলাকায় ছড়িয়ে পড়ায় আশপাশের জনবসতিগুলো এখনও ঝুঁকির মধ্যে রয়েছে।

চলতি গ্রীষ্মে উটাহতে দাবানল মোকাবিলায় এটি দ্বিতীয় প্রাণঘাতী দুর্ঘটনা। এর আগে জুনে কলোরাডো সীমান্তের কাছে নোলস ও গোর দাবানল নিয়ন্ত্রণের সময় তিন দমকলকর্মী নিহত হন। ওই ঘটনায় আহত আরেক দমকলকর্মী পরে মারা যান।

- Advertisement -spot_img
সর্বশেষ

অপ্রতিম হত্যা: পুলিশের দাবিতে প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি কুবি শিক্ষার্থীদের

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের দেওয়া হত্যার...