27.9 C
Dhaka
বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬

আগস্টের শেষেই হোয়াইট হাউস ছাড়ছেন প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট

জনপ্রিয়

আগস্ট মাসের শেষ দিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ থেকে সরে দাঁড়াচ্ছেন ক্যারোলিন লেভিট। বুধবার (১২ আগস্ট) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ তথ্য জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, পরিবারকে আরও বেশি সময় দেওয়ার জন্যই লেভিট দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে হোয়াইট হাউসের দায়িত্ব থেকে সরে গেলেও তিনি ট্রাম্পের অন্যতম প্রধান পরামর্শক হিসেবে কাজ চালিয়ে যাবেন বলে জানান প্রেসিডেন্ট।
২৮ বছর বয়সী ক্যারোলিন লেভিট ২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে নিয়োগ পান। এর মধ্য দিয়ে তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই পদে দায়িত্ব নেওয়া সবচেয়ে কম বয়সী ব্যক্তি হন।
লেভিট নিজেও সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্ব ছাড়ার কারণ ব্যাখ্যা করেছেন। তিনি জানান, গত মে মাসে কন্যাসন্তানের জন্মের পর মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন। গত মাসে কাজে ফিরলেও দুই সন্তানকে প্রয়োজনীয় সময় দিতে পারছেন না—এমন অনুভূতি থেকেই তিনি পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
ট্রাম্পের প্রথম মেয়াদেও প্রেস টিমের সঙ্গে কাজ করেছিলেন লেভিট। পরে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় ট্রাম্পের সঙ্গে যুক্ত হন। নির্বাচনে ট্রাম্প জয়ী হওয়ার পর তাকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির দায়িত্ব দেওয়া হয়।
দায়িত্ব পালনকালে নিয়মিত সংবাদ সম্মেলনে ট্রাম্প প্রশাসনের বিভিন্ন নীতি ও সিদ্ধান্তের পক্ষে বক্তব্য দিয়েছেন লেভিট। সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে বিভিন্ন সময় তাদের সঙ্গে তীব্র বাকবিতণ্ডায়ও জড়িয়েছেন তিনি।
তবে লেভিটের পর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির দায়িত্ব কে নেবেন, সে বিষয়ে এখনো কোনো ঘোষণা দেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
- Advertisement -spot_img
সর্বশেষ

গণপূর্তের প্রকৌশলী ‘পেকু ফিরোজের’ ১৭ দেশে ২৫ বার সফর!

গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সংস্থাপন) কাজী মো. ফিরোজ হাসানকে ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। সরকারি অর্থায়নে ১৭টি...