24 C
Dhaka
বুধবার, নভেম্বর ২৫, ২০২৬

তিন দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, কালো তালিকাভুক্তি বন্ধ এবং অন্যায়ভাবে ছাঁটাই বাতিলের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। বুধবার সকালে সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় শ্রমিকদের এ অবরোধের কারণে মহাসড়কের প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী।

বুধবার (৪ নভেম্বর) সকাল ৯টার দিকে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সকাল ৯টা ২০ মিনিটেও শ্রমিকেরা মহাসড়কে অবস্থান করছিলেন।

আন্দোলনরত শ্রমিকেরা জানান, বর্তমানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামসহ জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিকভাবে বেড়েছে। কিন্তু পোশাকশ্রমিকদের মজুরি সেই তুলনায় বাড়েনি। সাড়ে ১২ হাজার টাকা মাসিক বেতনে পরিবার নিয়ে সংসার চালানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছেন তারা।

শ্রমিকদের অভিযোগ, বিভিন্ন কারখানায় শ্রমিকদের অন্যায়ভাবে কালো তালিকাভুক্ত করা হচ্ছে। পাশাপাশি অযৌক্তিকভাবে চাকরি থেকে ছাঁটাইয়ের ঘটনাও ঘটছে। এসব অনিয়ম বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান আন্দোলনকারীরা।

তাদের ভাষ্য, ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং শ্রমিকদের কর্মসংস্থানের নিরাপত্তা দিতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার বিষয়ে নিজেদের অবস্থান জানান তারা।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের পদ্মার মোড় এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা প্রথমে জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরে একেএইচ পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ দেন। তবে কিছুক্ষণ পর তারা কারখানা থেকে বের হয়ে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেন এবং সড়ক অবরোধ শুরু করেন।

এ বিষয়ে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান নূর জানান, তিন দফা দাবিতে শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শ্রমিকদের অবরোধের কারণে ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। এতে সড়কের প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রী ও পরিবহনচালকেরা।

- Advertisement -spot_img
সর্বশেষ

২৫ দিন বন্ধ থাকবে আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট, কমবে উৎপাদন

বার্ষিক সংস্কার ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত আদানি বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট ২৫ দিনের জন্য বন্ধ রাখা...