22 C
Dhaka
সোমবার, নভেম্বর ১৬, ২০২৬

বাহরাইনে মার্কিন রাডার লক্ষ্য করে ইরানের ৬ ড্রোনের হামলা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

বাহরাইনে অবস্থিত আল-রিফার হেলিকপ্টার ঘাঁটিতে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী। ঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের একটি আকাশ প্রতিরক্ষা রাডারকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এতে ছয়টি ড্রোন ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে ইরানি বাহিনী।

রোববার (১৫ নভেম্বর) সকালে সম্ভাব্য হামলার আশঙ্কায় বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুই দফায় সতর্কবার্তা জারি করে। এর কিছুক্ষণ পরই হামলার বিষয়ে বিবৃতি দেয় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী।

বিবৃতিতে বলা হয়, ইরানের অ্যারোস্পেস ফোর্স আল-রিফার হেলিকপ্টার ঘাঁটিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা রাডার লক্ষ্য করে অভিযান চালিয়েছে। তাদের দাবি, ছয়টি ড্রোন ব্যবহার করে চালানো এ হামলায় নির্ধারিত লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানা হয়েছে।

ইরানের দাবি, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে এটি তাদের দ্বিতীয় দফার পাল্টা অভিযান। এর আগে দুই দিন আগে মার্কিন বাহিনীর একটি রাডার লক্ষ্য করেও হামলা চালিয়েছিল ইরান।

অন্যদিকে, ওই দিন রাতে ইরানের হরমুজগান প্রদেশের সিরিক এলাকায় একটি টেলিযোগাযোগ টাওয়ার লক্ষ্য করে হামলা চালায় মার্কিন সেনারা বলে অভিযোগ করেছে তেহরান।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আরও দাবি করেছে, এবারের অভিযানে আগের হামলার তুলনায় বেশি ড্রোন ব্যবহার করা হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের একটি ড্রোন ভূপাতিত করার কথাও জানিয়েছে তারা।

এদিকে, হরমুজ প্রণালি বন্ধ রয়েছে বলে দাবি করেছে ইরানি বাহিনী। তাদের হুঁশিয়ারি, যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর নতুন করে কোনো হামলা চালায়, তাহলে এর জবাবে আরও কঠোর সামরিক পদক্ষেপ নেওয়া হবে।

বিবৃতিতে ইরান অভিযোগ করেছে, জাহাজের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি ব্যবহার করে তেল পাচারের চেষ্টা করছে। নিজেদের এই প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা চালাচ্ছে বলেও দাবি করেছে দেশটির বিপ্লবী গার্ড।

তবে বাহরাইনের আল-রিফার ঘাঁটিতে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এ তথ্য জানিয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পরপরই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দেয় ইরান। বিশ্বের জ্বালানি তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে আন্তর্জাতিক বাজারে বিপুল পরিমাণ তেল সরবরাহ করা হয়।

প্রণালিটি বন্ধ থাকায় আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও নৌ চলাচল নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। অন্যদিকে, হরমুজ প্রণালি আবার চালু করতে যুক্তরাষ্ট্র সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

শেখ হাসিনা দেশে ফিরলে তাঁর বিরুদ্ধে দেওয়া দণ্ড কার্যকর হবে: রিজভী

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসার চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে দেওয়া আদালতের দণ্ড কার্যকর হবে বলে মন্তব্য করেছেন...