25 C
Dhaka
সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

ইন্দোনেশিয়ায় মিষ্টির কারখানায় ভয়াবহ আগুন, নিহত ৩, নিখোঁজ ৩৬

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার পশ্চিমে একটি মিষ্টি তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন ৩৬ জন। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে রোববার (২২ নভেম্বর) সকাল থেকে অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।

স্থানীয় উদ্ধার ও অনুসন্ধান সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, গত শনিবার (২১ নভেম্বর) বিকেলে জাকার্তা থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে সেরাং জেলার ‘ফোনুসা আগুং মুলিয়া’ নামের কারখানাটিতে আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় কারখানার বেশ কয়েকটি অংশ ক্ষতিগ্রস্ত হয়।

অগ্নিকাণ্ডের পর রাতে দেশটির বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচারিত ভিডিওতে কারখানাটির বিভিন্ন অংশে আগুন জ্বলতে দেখা যায়। এ সময় ভবনের ছাদের কিছু অংশ ধসে পড়তেও দেখা গেছে। আগুনের ভয়াবহতায় কারখানাটির ভেতরে থাকা কর্মীদের অনেকে বের হতে পারেননি বলে আশঙ্কা করা হচ্ছে।

উদ্ধারকারী কর্মকর্তা রিজকি দ্বিয়ান্তো বার্তা সংস্থা এএফপিকে জানান, রোববারও কারখানাটির কিছু অংশে আগুন জ্বলছিল। এ কারণে উদ্ধারকাজ চালাতে উদ্ধারকর্মীদের সমস্যায় পড়তে হচ্ছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

এদিকে স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো জানা যায়নি। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা জানতে তদন্ত শুরু হয়েছে।

নিখোঁজ ৩৬ জনের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

ইসরায়েলি দখলদারত্ব ও ইরানের হস্তক্ষেপ বন্ধের আহ্বান লেবাননের প্রেসিডেন্টের

লেবাননের ভূখণ্ডে ইসরায়েলের দখলদারত্ব এবং দেশটির অভ্যন্তরীণ বিষয়ে ইরানের হস্তক্ষেপের অবসান চান প্রেসিডেন্ট জোসেফ আউন। তিনি বলেছেন, এই দুই...