26.1 C
Dhaka
শুক্রবার, জুলাই ১০, ২০২৬

কিশোরগঞ্জে সাহিত্য উৎসব ২০২৫ অনুষ্ঠিত

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
রকি হাসান, কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জে সাহিত্য উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়েছে, আজ শনিবার ৫ এপ্রিল কিশোরগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে দুই পর্বে আলোচনা সভা ও কবি সাহিত্যিকদের পরিবেশনায় এ সাহিত্য উৎসব অনুষ্ঠিত হয়।
১ম পর্বে কবি সাহিত্যিক ও কলামিস্ট সাদেক আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত লেখক সংগীতশিল্পী সৈয়দ নূরুল ইসলাম তারা মিয়া, লেখক ও গবেষক মো. মোসলেহ উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাবন্ধিক, গবেষক, ইতিহাসবিদ মোহাম্মদ আশরাফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও লোক গবেষক অধ্যাপক মহিবুর রহিম, লেখক, কবি,গবেষক বীর মুক্তিযোদ্ধা কোম্পানি কমান্ডার আইয়ূব বিন হায়দার, সাংবাদিক ও সাহিত্যিক শামসুল আলম সেলিম, লেখক ও গবেষক আ. ফ. ম শহীদুল্লাহ ফারুকী, কবি ও প্রাবন্ধিক, ইসমাইল মুফিজী, কথা সাহিত্যিক শাদমান শাহিদ প্রমুখ।

২য় পর্বে কবি সানাউল্লাহ খানের সঞ্চালনায় কবি ও পিএইচডি গবেষক জহির সাদাত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি, গবেষক, সাংবাদিক ড. মাহবুব হাসান।

- Advertisement -spot_img
সর্বশেষ

মিসরের হারের ক্ষোভে থানায় অভিযোগ, ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

বিশ্বকাপ ফুটবলে প্রিয় দল মিসরের পরাজয় এবং ম্যাচে রেফারিংয়ে অনিয়মের অভিযোগ তুলে নোয়াখালীর এক তরুণ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো...