22 C
Dhaka
বুধবার, নভেম্বর ২৫, ২০২৬

আমতলীতে বজ্রপাতে যুবকের মৃত্যু

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

বরগুনার আমতলীতে বজ্রপাতে রিপন হাওলাদার (২৩) নামে এক যুবক প্রাণ হারিয়েছেন। রোববার সকাল ১০টার দিকে উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের আলগী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
মৃত রিপন আলগী গ্রামের বাসিন্দা বশির হাওলাদারের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে গ্রামের মাঠে গরু চরাতে গিয়েছিলেন রিপন। একপর্যায়ে ভারি বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

এ বিষয়ে গাজীপুর পুলিশ ফাঁড়ির এসআই হুমায়ুন কবির বলেন, “মাঠে গরু চরাতে গিয়ে রিপন হাওলাদার বজ্রপাতে নিহত হয়েছেন।”
এছাড়া আমতলী থানার ওসি মো. আরিফুল ইসলাম আরিফ জানান, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।”

- Advertisement -spot_img
সর্বশেষ

২৫ দিন বন্ধ থাকবে আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট, কমবে উৎপাদন

বার্ষিক সংস্কার ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত আদানি বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট ২৫ দিনের জন্য বন্ধ রাখা...