30 C
Dhaka
মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬

কুতুপালং ক্যাম্পে বিষপানে রোহিঙ্গা নারীর আত্মহত্যা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
নিউজ ডেস্ক

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং মধুরছড়া ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক ডি-এ সোমবার (২৮ এপ্রিল) সকালে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। ২৬ বছর বয়সী নুর কলিমা নামের ওই গৃহবধূ বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত নুর কলিমা ছিলেন মধুরছড়া ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মো. সলোমানের স্ত্রী।

ওসি মো. আরিফ হোসেন জানান, পারিবারিক কলহের কারণে নুর কলিমা নিজের বসতঘরে বিষপান করেন। পার্শ্ববর্তী প্রতিবেশীরা ঘটনাটি দেখতে পেয়ে তার ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করে প্রথমে রোহিঙ্গা ক্যাম্পের গণস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহতের সুরতাহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

এসএসসি পরীক্ষার্থীর ফোনে সাড়া, শব্দ দূষণ বন্ধে সরাসরি মাঠে এমপি

নিজস্ব প্রতিবেদক:সাভারের ইসলাম নগর এলাকায় শব্দ দূষণের কারণে পড়াশোনায় ব্যাঘাত ঘটছিল এসএসসি পরীক্ষার্থী ইসরাত জাহান আনিশার। বাসার পাশের একটি...