32 C
Dhaka
শুক্রবার, জুলাই ১০, ২০২৬

বিদেশি ফল রাম্বুটান চাষ করে সাড়া ফেলে দিয়েছেন নরসিংদীর শিবপুর উপজেলার কৃষক সোহরাব হায়দার

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর শিবপুরে রাম্বুটান চাষ করে সফল হয়েছেন বেসরকারি বীমা কোম্পানির উপজেলা ইনচার্জ মোঃ সোহরাব হায়দার ।চাকরির পাশাপাশি কৃষি কাজে সোহরাব হায়দারের ব্যাপক  আগ্রহ ছিল । তিনি প্রায় ১ একর ১০ শতক জায়গা জুড়ে বিভিন্ন ধরনের ফলের বাগান করেছেন।

তার বাগানে রয়েছে রাম্বুটান,লিচু, মাল্টা ও লেবুসহ বিভিন্ন ধরনের ফলের গাছ। রাম্বুটান ফলটি দেখতে কিছুটা কদম ফুলের মতো। ফলটি কাঁচা অবস্থায় সবুজ ও পাকলে লাল বা গোলাপি রং ধারণ করে। ফলের ওপরের খোসা ছাড়িয়ে নিলে ভেতরের অংশটা দেখতে লিচুর মতো। স্বাদও অনেকটা লিচুর মত। এটি বিদেশি ফল।

এদিকে সোহরাব হায়দার এর রাম্বুটান ফল নিয়ে এলাকার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি হয়েছে। অনেকে এই ফলের গাছ ও ফল দেখতে তার বাড়িতে যান। তার সফলতা দেখে রাম্বুটান চাষে আগ্রহী হয়ে উঠছে এলাকার মানুষ।

সরজমিনে গিয়ে দেখা যায়, রাম্বুটান গাছে পাতার ফাঁকে চিকন ডালে থোকায় থোকায় রাম্বুটান ঝুলছে। সবুজ এবং লালচে রংয়ের ফল। উপরিভাগে সবুজ রংয়ের লোমের মত। দেখতে লিচু মত তবে আকারে লিচুর চেয়ে কিছুটা বড়।

রাম্বুটান গাছে পাতার ফাঁকে চিকন ডালে থোকায় থোকায় রাম্বুটান ঝুলছে
রাম্বুটান গাছে পাতার ফাঁকে চিকন ডালে থোকায় থোকায় রাম্বুটান ঝুলছে

রাম্বুটান চাষী সোহরাব হায়দার জানান,ইউটিউবে তিনি প্রথমে এই ফল দেখেন এবং চাষ সম্পর্কে প্রাথমিক ধারণা নেন। পরে নিজের বাড়িতে চাষাবাদ করতে বীজ ও চারা সংগ্রহ করেন। এখন প্রায় তার বাগানে ৩০টিও অধিক রামবুটান গাছ রয়েছে যার মধ্যে ১০টি গাছে ফলন দেখা দিয়েছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এই ফলটির জন্মস্থল মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া অঞ্চলে। এখন আমাদের দেশের বিভিন্ন জায়গায় ফলটি চাষ হচ্ছে। রাম্বুটান গাছে মার্চ মাসে ফুল ফোটা শুরু হয় এবং এপ্রিল মাসে কচি সবুজ রঙের ফল ধরতে আরম্ভ করে। ফুল ফোটার ৩-৪ মাস পর জুলাই-আগস্ট মাসে ফল পাকে।

- Advertisement -spot_img
সর্বশেষ

মিসরের হারের ক্ষোভে থানায় অভিযোগ, ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

বিশ্বকাপ ফুটবলে প্রিয় দল মিসরের পরাজয় এবং ম্যাচে রেফারিংয়ে অনিয়মের অভিযোগ তুলে নোয়াখালীর এক তরুণ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো...