22 C
Dhaka
মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

জিটিএ ৬ ঘিরে উন্মাদনা, পিএস৫ সরবরাহ ১০ কোটি ছাড়াল সনির

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

গেমারদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে শিগগিরই। বহুল আলোচিত গেম ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ বা জিটিএ ৬-এর মুক্তিকে ঘিরে বিশ্বজুড়ে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। গেমটি বাজারে আসার আগেই প্রি-অর্ডারে রেকর্ড গড়েছে। এর প্রভাব পড়তে শুরু করেছে গেমিং কনসোলের বাজারেও। জিটিএ ৬-এর জনপ্রিয়তাকে সামনে রেখে বিশ্বজুড়ে প্লেস্টেশন ৫ (পিএস৫) সরবরাহের সংখ্যা ১০ কোটি ছাড়িয়েছে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান সনি।

রকস্টার গেমসের তৈরি বহুল প্রতীক্ষিত ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ আগামী ১৯ নভেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে। গেমটি খেলা যাবে সনির প্লেস্টেশন ৫ এবং মাইক্রোসফটের এক্সবক্স সিরিজ এক্স ও সিরিজ এস কনসোলে। তবে আগের প্রজন্মের প্লেস্টেশন ৪-এ গেমটি খেলার সুযোগ থাকছে না।

এ কারণে পিএস৪ ব্যবহারকারীদের মধ্যে যারা নতুন গেমটি খেলতে চান, তাদের পিএস৫ কিনতে হবে। ফলে জিটিএ ৬-এর মুক্তিকে কেন্দ্র করে নতুন কনসোল কেনার আগ্রহও বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সনির সর্বশেষ ব্যবসায়িক প্রতিবেদন অনুযায়ী, গত ১০ নভেম্বর বিশ্বজুড়ে পিএস৫ সরবরাহের সংখ্যা ১০ কোটি ছাড়িয়েছে। ২০২০ সালের নভেম্বরে বাজারে আসার পর প্রায় ছয় বছরের মধ্যে এই মাইলফলক অর্জন করল কনসোলটি।

বাজারে আসার শুরুর দিকে চিপের সংকট এবং সরবরাহ ব্যবস্থার নানা সমস্যার কারণে পিএস৫ উৎপাদন ও বাজারজাতকরণে বাধার মুখে পড়েছিল সনি। তবে ধীরে ধীরে সেই সংকট কাটিয়ে কনসোলটির সরবরাহ বাড়াতে সক্ষম হয়েছে প্রতিষ্ঠানটি।

গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বজুড়ে পিএস৫ সরবরাহের সংখ্যা ছিল ৯ কোটি ৭৯ লাখ। অর্থাৎ, মাত্র ৪০ দিনের ব্যবধানে আরও ২১ লাখের বেশি কনসোল বাজারে পাঠিয়েছে সনি। এর মধ্য দিয়ে ১০ কোটি সরবরাহের মাইলফলক অতিক্রম করেছে প্রতিষ্ঠানটি।

তবে সরবরাহের এই সংখ্যা সরাসরি ক্রেতাদের কাছে বিক্রি হওয়া কনসোলের হিসাব নয়। সনি থেকে খুচরা বিক্রেতা ও বাজারজাতকারী প্রতিষ্ঠানের কাছে পাঠানো কনসোলের সংখ্যাকেই এখানে সরবরাহ হিসেবে গণনা করা হয়েছে।

সনির ইতিহাসে চতুর্থ হোম গেমিং কনসোল হিসেবে ১০ কোটি সরবরাহের মাইলফলক অর্জন করল পিএস৫। এই অর্জনে কনসোলটির সময় লেগেছে প্রায় ছয় বছর। এর আগে প্লেস্টেশন ৪ মাত্র পাঁচ বছর সাত মাসে একই মাইলফলকে পৌঁছেছিল।

সনির সবচেয়ে বেশি সরবরাহ করা গেমিং কনসোল এখনো প্লেস্টেশন ২। বিশ্বজুড়ে এই কনসোলের সরবরাহ ১৬ কোটির বেশি। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্লেস্টেশন ৪। এর সরবরাহের সংখ্যা ১১ কোটি ৭০ লাখ ছাড়িয়েছে। অন্যদিকে প্রথম প্রজন্মের প্লেস্টেশনের সরবরাহ ছিল ১০ কোটি ২৪ লাখ।

এদিকে জিটিএ ৬ ঘিরে গেমারদের আগ্রহের চিত্র এরই মধ্যে প্রি-অর্ডারের হিসাবেও স্পষ্ট হয়েছে। গেমিং শিল্পসংশ্লিষ্টদের ধারণা, শুধু ডিজিটাল প্রি-অর্ডার থেকেই গেমটির আয় ১০০ কোটি ডলার ছাড়িয়েছে। এর মধ্যে প্রায় ৭৫ শতাংশ প্রি-অর্ডার হয়েছে পিএস৫ ব্যবহারকারীদের কাছ থেকে।

সনি জানিয়েছে, প্লেস্টেশন স্টোরের ইতিহাসে সবচেয়ে বেশি প্রি-অর্ডার পাওয়া গেম হিসেবে জায়গা করে নিয়েছে জিটিএ ৬। গেমটির প্রতি এই বিপুল আগ্রহকে প্রতিষ্ঠানটি পিএস৫ বিক্রির জন্যও গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছে।

বিশেষ করে আসন্ন ছুটির মৌসুমে জিটিএ ৬ খেলার জন্য অনেক গেমার নতুন করে পিএস৫ কেনার সিদ্ধান্ত নিতে পারেন বলে আশা করছে সনি। ফলে গেমটির মুক্তি শুধু গেমিং জগতেই নয়, কনসোলের বাজারেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

- Advertisement -spot_img
সর্বশেষ

বিনিময় ছাড়াই সরকারি বাহিনীর ৬০০ যোদ্ধাকে মুক্তি দিলো হুথিরা

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সরকারি বাহিনীর ৬০০ যোদ্ধাকে মুক্তি দিয়েছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। কোনো ধরনের বন্দি বিনিময় ছাড়াই...