25 C
Dhaka
সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

জেমসের গান ও সংগীতের ইতিহাস সংরক্ষণে গড়ে উঠছে ‘জেমস ফাউন্ডেশন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

বাংলা ব্যান্ড সংগীতের জনপ্রিয় ও কিংবদন্তি শিল্পী নগরবাউল জেমসের গান এবং সংগীতজীবনের নানা তথ্য সংরক্ষণে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে ‘জেমস ফাউন্ডেশন’ নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলার কাজ চলছে। এই ফাউন্ডেশনের মাধ্যমে জেমসের দীর্ঘ সংগীতজীবনের গান, সৃষ্টি ও সংশ্লিষ্ট তথ্য সংরক্ষণ করা হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্মও তার সংগীত সম্পর্কে জানতে পারে।

ইতোমধ্যে ‘জেমস ফাউন্ডেশন’-এর নিবন্ধন প্রক্রিয়া নিয়ে কাজ শুরু হয়েছে। সবকিছু ঠিক থাকলে নতুন বছরের শুরুতেই প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। জেমসের মুখপাত্র ও ব্যবস্থাপক রুবাইয়াত ঠাকুর রবিন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জেমসের নামে ফাউন্ডেশন গঠনের খবর ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি নিশ্চিত করেন রবিন। তিনি জানান, এই ফাউন্ডেশন গড়ে তোলার পরিকল্পনা বেশ কিছুদিন ধরেই চলছিল। এবার সেই পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

ফাউন্ডেশন গঠনের উদ্দেশ্য সম্পর্কে রুবাইয়াত ঠাকুর রবিন বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে নগরবাউল জেমসকে যে ভালোবাসা দিয়ে আসছেন, সেই ভালোবাসার প্রতি দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, জেমসের গানগুলো যেন যথাযথভাবে সংরক্ষিত থাকে এবং সময়ের সঙ্গে হারিয়ে না যায়, সেটিই ফাউন্ডেশনের অন্যতম প্রধান লক্ষ্য। তার সৃষ্ট গান ও সংগীতের ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রতিষ্ঠানটি কাজ করবে।

শুধু সংগীত সংরক্ষণ নয়, দেশের মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনার পরিকল্পনাও রয়েছে ফাউন্ডেশনটির। এ উদ্যোগের মাধ্যমে সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি সমাজের মানুষের জন্যও কাজ করতে চায় সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, গত শতকের আশির দশকের শুরুতে ‘ফিলিংস’ ব্যান্ডের গিটারিস্ট ও কণ্ঠশিল্পী হিসেবে বাংলা ব্যান্ড সংগীতে যাত্রা শুরু করেন জেমস। ব্যতিক্রমী কণ্ঠ, নিজস্ব গায়কী এবং মঞ্চে অসাধারণ পরিবেশনার মধ্য দিয়ে অল্প সময়েই শ্রোতাদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি।

পরবর্তী সময়ে ‘নগরবাউল’ নামে পরিচিতি পাওয়া এই শিল্পী বাংলা ব্যান্ড সংগীতের অন্যতম প্রভাবশালী তারকায় পরিণত হন। তার অসংখ্য গান কয়েক প্রজন্মের শ্রোতার কাছে সমান জনপ্রিয়।

চার দশকেরও বেশি সময় ধরে সংগীতজগতে সক্রিয় রয়েছেন জেমস। এখনো নিয়মিত দেশ-বিদেশের বিভিন্ন কনসার্টে গান পরিবেশন করছেন তিনি। তার গান ও মঞ্চ পরিবেশনায় মুগ্ধ হচ্ছেন বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলা ভাষাভাষী শ্রোতারা।

এবার তার গান ও সংগীতজীবনের ইতিহাস সংরক্ষণে ‘জেমস ফাউন্ডেশন’ গড়ে তোলার উদ্যোগ সংগীতপ্রেমীদের মধ্যে নতুন আগ্রহ তৈরি করেছে। প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলে জেমসের দীর্ঘ সংগীতজীবনের গুরুত্বপূর্ণ তথ্য ও সৃষ্টিকর্ম সংরক্ষণের নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

ইসরায়েলি দখলদারত্ব ও ইরানের হস্তক্ষেপ বন্ধের আহ্বান লেবাননের প্রেসিডেন্টের

লেবাননের ভূখণ্ডে ইসরায়েলের দখলদারত্ব এবং দেশটির অভ্যন্তরীণ বিষয়ে ইরানের হস্তক্ষেপের অবসান চান প্রেসিডেন্ট জোসেফ আউন। তিনি বলেছেন, এই দুই...