26 C
Dhaka
বুধবার, নভেম্বর ১১, ২০২৬

কলকাতায় এয়ার ইন্ডিয়ার বিমানে ছিনতাইয়ের হুমকি, উড্ডয়নের আগে তল্লাশি

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

ভারতের কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার একটি বিমানে ছিনতাইয়ের হুমকি ঘিরে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। মুম্বাইগামী বিমানটি উড্ডয়নের প্রস্তুতি নেওয়ার সময় এর শৌচাগারের আয়নায় ছিনতাইয়ের হুমকিসংবলিত একটি বার্তা পাওয়া যায়। এ ঘটনায় দ্রুত সতর্কতামূলক ব্যবস্থা নেয় বিমানবন্দর কর্তৃপক্ষ।

বুধবার (১১ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি উড্ডয়নের জন্য প্রস্তুত করার শেষ পর্যায়ে শৌচাগারের আয়নায় লেখা হুমকির বার্তাটি নজরে আসে। বিষয়টি বুঝতে পেরে পাইলট দ্রুত এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (এটিসি) সতর্ক করেন।

পাইলটের কাছ থেকে সতর্কবার্তা পাওয়ার পরপরই বিমানটিকে রানওয়ে থেকে সরিয়ে নেওয়া হয়। পরে সেটিকে বিমানবন্দরের একটি নিরাপদ স্থানে রাখা হয়। একই সঙ্গে যাত্রী ও বিমানের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি পদক্ষেপ নেওয়া হয়।

এরপর বিমানটিতে তল্লাশি অভিযান শুরু করে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ) এবং বিমানবন্দরের বিশেষায়িত নিরাপত্তা দল। বিমানের ভেতরে কোনো বিস্ফোরক, বিপজ্জনক বস্তু কিংবা সন্দেহজনক কিছু রাখা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

নিরাপত্তাকর্মীরা বিমানের প্রতিটি অংশ সতর্কতার সঙ্গে পরীক্ষা করছেন। বিশেষ করে শৌচাগারসহ যেসব জায়গায় সন্দেহজনক বস্তু লুকিয়ে রাখা সম্ভব, সেসব স্থানে বিশেষ নজর দেওয়া হচ্ছে।

এদিকে বিমানের আয়নায় কে বা কারা ছিনতাইয়ের হুমকির বার্তাটি লিখেছে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলো। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে বিমানবন্দর এলাকার পাশাপাশি বিমানের ভেতরে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজও পরীক্ষা করা হচ্ছে।

তবে এখন পর্যন্ত হুমকির বার্তাটি কারা লিখেছে বা এর পেছনে কোনো নির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। পাশাপাশি তল্লাশিতে কোনো বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া গেছে কি না, সে বিষয়েও চূড়ান্ত তথ্য পাওয়া যায়নি।

- Advertisement -spot_img
সর্বশেষ

হরমুজ প্রণালিতে অক্টোবরে রেকর্ড ৩৭ বাণিজ্যিক জাহাজে হামলা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি সামরিক সংঘাত কিছুটা স্থগিত থাকলেও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের ওপর হামলা...