27 C
Dhaka
সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬

khoborerdesh

মাদারগঞ্জে ঝিনাই নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু, নিখোঁজ দুই জন

সৈয়দ আশিক মাহমুদ- জামালপুর থেকেঃ জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ঝিনাই নদীতে গোসল করতে নেমে তিন শিশুর মৃত্যু হয়েছে এ ঘটনায় এখনও দুই শিশু নিখোঁজ রয়েছে ৩১ অক্টোবর, শুক্রবার বিকালে উপজেলার সিধুলী ইউনিয়নের চর ভাটিয়ারী আনোয়ার সরকার বাড়ির ঘাটে এ মর্মান্তিক ঘটনাঘটে।সন্ধ্যায় জামালপুর ফায়ার সার্ভিসের একটি দল নদ থেকে তিন শিশুর মৃতদেহ উদ্ধার করে। নিহতরা হল- সরিষাবাড়ী উপজেলার বাউসি এলাকার নুরুল ইসলামের মেয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছায়েবা আক্তার (১২), উপজেলার চর ভাটিয়ানী মধ্যপাড়া এলাকার দুদু মিয়ার মেয়ে পলি আক্তার (৮) ও একই এলাকার প্রথম শ্রেণির শিক্ষার্থী আবু হোসেন (৭)। নিখোঁজ দুই শিশুর পরিচয় এখনো জানা যায়নি। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরিরা অভিযান চালিয়ে যাচ্ছেন। সৈয়দ আশিক মাহমুদ- জামালপুর থেকেঃ জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ঝিনাই নদীতে গোসল করতে নেমে তিন শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও দুই শিশু নিখোঁজ রয়েছে। ৩১ অক্টোবর, শুক্রবার বিকালে উপজেলার সিধুলী ইউনিয়নের চর ভাটিয়ারী আনোয়ার সরকার বাড়ির ঘাটে এ মর্মান্তিক ঘটনা ঘটে।সন্ধ্যায় জামালপুর ফায়ার সার্ভিসের একটি দল নদ থেকে তিন শিশুর মৃতদেহ উদ্ধার করে। নিহতরা হল- সরিষাবাড়ী উপজেলার বাউসি এলাকার নুরুল ইসলামের মেয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছায়েবা আক্তার (১২), উপজেলার চর ভাটিয়ানী মধ্যপাড়া এলাকার দুদু মিয়ার মেয়ে পলি আক্তার (৮) ও একই এলাকার প্রথম শ্রেণির শিক্ষার্থী আবু হোসেন (৭)। নিখোঁজ দুই শিশুর পরিচয় এখনো জানা যায়নি। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরিরা অভিযান চালিয়ে যাচ্ছেন। মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ এ প্রতিবেদককে বলেন, ৩১ অক্টোবর বিকালে ছয় শিশু একসঙ্গে নদীর পানিতে গোসল করতে নামে। তাদের মধ্যে ইয়াসিন (৭) নামের একটি শিশু তীরে উঠতে পারলেও বাকি পাঁচজন পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। এ ঘটনায় তিন শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে, দুই শিশু এখনও নিখোঁজ রয়েছে।

খুটাখালীতে জামায়াতের কর্মী ও সহযোগী সম্মেলন সম্পন্ন

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। বাংলাদেশ জামায়াতে ইসলামী চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়ন ইমারতের ৫নং ওয়ার্ডের কর্মী ও সহযোগী সম্মেলন শুক্রবার বিকেলে সম্পন্ন হয়েছে। মাইজ পাড়া ইউনিট সভাপতি ডাঃ ফজলুর রহিম জাহেদের  সভাপতিত্বে ও মাস্টার রিদুয়ানুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন...

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মালামাল জব্দ

শেখ জোবায়ের আল জামান, সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ  ৩১ অক্টোবর ২০২৫ তারিখ সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ ভোমরা, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা ও হিজলদী বিওপি এর দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় সাড়ে সাত লক্ষ টাকার ভারতীয়...

সালমান শাহ–শাহরুখ খানের সেই সাক্ষাৎ: আলোচিত ছবির পেছনের অজানা গল্প

১৯৯৫ সালের ১২ আগস্ট, সালমান শাহ ও তাঁর স্ত্রী সামিরার বিবাহবার্ষিকী। বিশেষ দিনটি উদ্‌যাপন করতে দু’জনই যান নেপাল ভ্রমণে। সেখানেই ঘটে যায় এক স্মরণীয় ঘটনা—যা পরবর্তীতে দুই তারকার একটি বিরল ছবিকে কিংবদন্তি করে তোলে। সালমান শাহর এক ঘনিষ্ঠ সূত্র কালের...

শিক্ষার্থীদের কল্যাণে জবি ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হাসনাত,জবি প্রতিনিধি জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল শিক্ষার্থীদের একাডেমিক, সাংস্কৃতিক, পেশাগত ও সামাজিক উন্নয়ন লক্ষ্য করে মাসব্যাপী নানা আয়োজনের কর্মসূচি ঘোষণা করেছে। শুক্রবার (৩১ অক্টোবর) জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্যসচিব শামসুল আরেফিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব কর্মসূচির বিস্তারিত...

বিমানবাহিনীতে নিয়োগ, আবেদন চলছে অনলাইনে

বাংলাদেশ বিমানবাহিনী বেসামরিক পদে বৃহৎ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সদর দপ্তরের অধীনে ৫০ ধরনের পদে মোট ৩০৭ জন নিয়োগ দেওয়া হবে। গত ১৪ অক্টোবর প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৯ অক্টোবর থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। বিভিন্ন ক্যাটাগরিতে শূন্যপদ রয়েছে —...

যুক্তরাজ্যে ট্রেনে ছুরি হামলা, আহত ১০ জন

যুক্তরাজ্যে আবারও ছুরি সন্ত্রাসের ঘটনা ঘটেছে। উত্তর-পূর্ব ইংল্যান্ডের ডনকাস্টার থেকে লন্ডনগামী একটি ট্রেনে ছুরি হাতে যাত্রীদের ওপর হামলা চালানো হয়। এতে ১০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৯ জনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শনিবার (১ নভেম্বর) রাতে এ হামলার...

আবারও মেট্রোরেল চলাচল বন্ধ

রাজধানীর মেট্রোরেল চলাচল আবারও বিঘ্নিত হয়েছে। রোববার (২ নভেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে হঠাৎ করেই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, মিরপুর এলাকায় মেট্রোর বিদ্যুৎ পরিবাহী তারে (ওভারহেড ক্যাটেনারি সিস্টেম) একটি ডিশ সংযোগের...

আবারও বাড়ল সোনার দাম

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। প্রতি ভরিতে সোনার দাম বাড়ানো হয়েছে ১ হাজার ৬৮০ টাকা। নতুন এ দাম আগামীকাল রবিবার (২ নভেম্বর) থেকে কার্যকর হবে। শনিবার (১ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বাজুস জানায়,...

মেসির গোলেও রক্ষা পেল না ইন্টার মায়ামি

লিওনেল মেসি আবারও তার জাদু দেখালেন; কিন্তু এবারও দলকে রক্ষা করতে পারলেন না। এমএলএস কাপ প্লে-অফের দ্বিতীয় লেগে ন্যাশভিল এসসির মাঠে ২–১ ব্যবধানে হেরে গেছে ইন্টার মায়ামি। ফলে দুই লেগ শেষে সিরিজ এখন ১–১ সমতায়, টিকিট নির্ধারিত হবে তৃতীয়...

About Me

7286 POSTS
0 COMMENTS

সর্বশেষ

গণপূর্তে অনিয়মের রাজত্ব? একের পর এক অভিযোগে প্রশ্নের মুখে প্রধান প্রকৌশলী

একটি সরকারি দপ্তর। যেখানে দেশের গুরুত্বপূর্ণ সরকারি ভবন, হাসপাতাল, অফিস ও বিভিন্ন অবকাঠামো নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব। কিন্তু সেই গণপূর্ত অধিদপ্তরেই...